প্রভাত সরকারের নতুন জার্নি, সাফল্য কামনায় ক্যুইজ এনক্লোজার। -By quizenclodure.com November 26,2021 প্রভাত সরকার ― নামটা কোনো হেভিওয়েট ব্যক্তির নয়। অথচ তাঁর হেভিওয়েট ব্যক্তিত্ব কোনো অংশে কম নয় টেলিভিশন জগতে। জি-বাংলা অরিজিনালস্-এ আগামী রবিবার রাত ন’টায় “একটি বাঙালি এলিয়েনের গল্প” -এ ‘কার্তিক’ চরিত্র তাঁর হেভিওয়েট ব্যক্তিত্বের স্বাক্ষর। ক্যুইজ এনক্লোজারের শারদ পত্রিকা ‘প্রহেলিকা’র আলাপনে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম সাক্ষাৎকার। প্রভাতের কথায়, অভিনয় নিয়ে কৌতুহলী এই ছেলেটির স্কুল জীবন থেকেই নাটকের নেশা। ছোটপর্দার ‘কুসুম দোলা’, ‘নকশি কাঁথা’, ‘খনার বচন’, ‘ময়ূরপঙ্খী’, ‘জীয়নকাঁঠি’ ইত্যাদি হয়ে সম্প্রতি ‘ধূলোকণা’ এবং ‘মন ফাগুন’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। প্রথম বড় পর্দার মুভি অভিমুন্য মুখোপাধ্যায়ের “একটি বাঙালি এলিয়েনের গল্পে”র কার্তিককে দেখতে পাবো আগামী ২৮শে নভেম্বর, রবিবার জি-বাংলা অরিজিনালস্ -এর পর্দায়। ‘কুইজ এনক্লোজার’ -এর পক্ষ থেকে এই বড়ো জার্নির জন্য সাফল্য কামনা করি। সঙ্গে রইল অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ...
Posts
Showing posts from November, 2021